বুধবার, ০১ Jul ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া আরও দুজন গ্রেফতার

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।

গতকাল (১৯ মার্চ) শনিবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-স্থানীয় গর্জনখোলা এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মো. শরীফুল ইসলাম (৪৩) ও মৃত শাহজাহান আহমেদের ছেলে আবু হানিফ অপু (৩৬)। দুজনকে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত ১৩ মার্চ দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার গর্জনখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক গ্রুপ ও রবিন গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা প্রকাশ্যে দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে মহড়া করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদ জানান, তাদের গত রাতে গ্রেফতার করেছে পুলিশ। শনাক্তের জন্য দেরি হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অস্ত্র আইনে মামলায় তাদের কারাগারে পাঠানো হবে। এদিকে, গত ১৭ মার্চ রাতে ও ১৮ মার্চ অভিযানে এ ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com