শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আজ ষষ্ঠী পূঁজা শুরু ৮৩৬ মণ্ডপে বাজবে ঢাক ও কাঁশি নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার  দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময় মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ ​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা

দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময়

 

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে থানার অফিসার ইনচার্জ (ওসি) পৌর বিএনপির নেতৃবৃন্দরা।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ এর সভাপতিত্বে সভায়

বক্তব্য রাখেন পৌর বিএনপির ৯ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, সদস্য সৈয়দ সালাউদ্দিন।

 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সনাতনী ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজায় শ্রীমঙ্গল পৌর শহরে ১৩ টি পূজা মন্ডপে পৌর বিএনপির প্রতিটি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। সনাতনীরা নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় কাজ সম্পন্ন করতে পারেন। পাশাপাশি বিএনপির কর্মীরা শহরে যানজট নিয়ন্ত্রণে রাখতেও সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

এসময় পৌর বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারা শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনের দৃষ্টি আকর্ষণ করে শহরের প্রতিটি ওয়ার্ডে মাদকের ভয়াবহ সার্বিক চিত্র তুলে ধরেন।

 

পরে অফিসার ইনচার্জ তার বক্তব্যে বলেন, পৌর শহরে দূর্গাপূজা নির্বিঘ্নে করতে পৌর বিএনপির পক্ষ থেকে ১০০ জন স্বেচ্ছাসেবক দেয়ার প্রস্তাব করেন। তিনি আরও বলেন, দূর্গাপূজা উপলক্ষে শহরে যানজট নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজার শহরের ২ নং পুলে,হবিগঞ্জ সড়কে র‍্যাব অফিসের সামনে ও ভানুগাছ সড়কে ১০ নং গোল চত্বরে, শাপলাবাগ রেল লাইনের ওপারে টমটম ও সিএনজি অটোরিকশা আটকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শহরের ভেতর কোন সিএনজি স্ট্যান্ড থাকবে না। এসময় তিনি বলেন, মাদক কারবারি ও মাদকাসক্তদের নিয়মিত ধরা হচ্ছে, পূজার পর সবার নিকট থেকে আরও তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে জোড়ালো অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

 

এসময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী মুঠো ফোনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

 

শ্রীমঙ্গলের ১৭৩ টি পূজা মন্ডপে বিএনপির নেতাকর্মীরা যেন অতন্দ্র প্রহরীর মত কাজ করেন, যাতে কোন পরাজিত শক্তি কোন নাশকতা করতে না পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com