
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে থানার অফিসার ইনচার্জ (ওসি) পৌর বিএনপির নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ এর সভাপতিত্বে সভায়
বক্তব্য রাখেন পৌর বিএনপির ৯ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, সদস্য সৈয়দ সালাউদ্দিন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সনাতনী ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজায় শ্রীমঙ্গল পৌর শহরে ১৩ টি পূজা মন্ডপে পৌর বিএনপির প্রতিটি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। সনাতনীরা নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় কাজ সম্পন্ন করতে পারেন। পাশাপাশি বিএনপির কর্মীরা শহরে যানজট নিয়ন্ত্রণে রাখতেও সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় পৌর বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারা শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনের দৃষ্টি আকর্ষণ করে শহরের প্রতিটি ওয়ার্ডে মাদকের ভয়াবহ সার্বিক চিত্র তুলে ধরেন।
পরে অফিসার ইনচার্জ তার বক্তব্যে বলেন, পৌর শহরে দূর্গাপূজা নির্বিঘ্নে করতে পৌর বিএনপির পক্ষ থেকে ১০০ জন স্বেচ্ছাসেবক দেয়ার প্রস্তাব করেন। তিনি আরও বলেন, দূর্গাপূজা উপলক্ষে শহরে যানজট নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজার শহরের ২ নং পুলে,হবিগঞ্জ সড়কে র্যাব অফিসের সামনে ও ভানুগাছ সড়কে ১০ নং গোল চত্বরে, শাপলাবাগ রেল লাইনের ওপারে টমটম ও সিএনজি অটোরিকশা আটকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শহরের ভেতর কোন সিএনজি স্ট্যান্ড থাকবে না। এসময় তিনি বলেন, মাদক কারবারি ও মাদকাসক্তদের নিয়মিত ধরা হচ্ছে, পূজার পর সবার নিকট থেকে আরও তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে জোড়ালো অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
এসময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী মুঠো ফোনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
শ্রীমঙ্গলের ১৭৩ টি পূজা মন্ডপে বিএনপির নেতাকর্মীরা যেন অতন্দ্র প্রহরীর মত কাজ করেন, যাতে কোন পরাজিত শক্তি কোন নাশকতা করতে না পারে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.