শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আল-আরাফাহ ব্যাংকের নতুন বোর্ডে কেডিএস প্রতিনিধিদের অন্তর্ভুক্তি, উঠছে নানা প্রশ্ন বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

আল-আরাফাহ ব্যাংকের নতুন বোর্ডে কেডিএস প্রতিনিধিদের অন্তর্ভুক্তি, উঠছে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার : 

আল-আরাফাহ ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব আবারও উদ্যোক্তা পরিচালকদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক পূর্বের ১২ জন উদ্যোক্তা পরিচালক এবং দুইজন স্বতন্ত্র পরিচালককে নিয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে। এই সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

 

নতুন পরিচালনা পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্থান পেয়েছেন।

 

এ ছাড়া পর্ষদে রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘদিন এস আলম গ্রুপের মালিকানায় থাকলেও নিয়ন্ত্রণে ছিলো কেডিএস গ্রুপ। সেই সুবাদে কয়েকশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ওঠেছে সাবেক দুই পরিচালকের বিরুদ্ধে। জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সরকারের উর্ধ্বতন মহলের সাথে সুসম্পর্ক রেখে কেডিএস গ্রুপের এমডি ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সেলিম রহমান ও তার ভগ্নিপতি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল ওই ব্যাংকের গুলশান শাখা থেকে ঋণের নামে কয়েকশো কোটি টাকা বের করে বিদেশে পাচার করেছেন। এস এম শামীম ইকবাল ও তার স্ত্রী হাসিনা ইকবাল কেডিএস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক। তার শ্বশুর কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লি. এর চেয়ারম্যান খলিলুর রহমান অতীতে ন্যাশনাল ব্যাংকে পরিচালক থাকাকালীন অর্থ

 

আত্মসাতের অভিযোগে দুদকে তদন্তাধীন অন্তত পাঁচটি মামলার আসামী।

 

 

 

উল্লেখ্য, কেডিএস গ্রুপের দুই শীর্ষ পরিচালক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে কানাডায় শতকোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ উঠেছিল কিছুদিন আগে। অভিযোগের কেন্দ্রে ছিল কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সেলিম রহমান এবং তার ভগ্নিপতি ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com