বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

শরীয়তপুর-৩ আসনে ৬ কেন্দ্রের ভোট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

শরিয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-৩ আসনের নির্বাচনে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ৬টি ভোটকেন্দ্রে পূর্ণভোট গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর-৩ আসনের এমপি প্রার্থী মোঃ আজারুল ইসলাম।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বিকালে শরীয়তপুরের ডামুড্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ আজারুল ইসলাম ও সংশ্লিষ্ট নেতারা অভিযোগ করেন, কোদালপুর ইউনিয়নের ৫৭, ৫৮, ৬০ ও ৬১ নম্বরসহ বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে জালভোট, এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের ঘটনা ঘটে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোদালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে তাদের বৈধ এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।

 

 

গোসাইরহাট পৌরসভার দীঘির পাড় কেন্দ্র ও লক্ষ্মীপুর কেন্দ্রসহ কয়েকটি স্থানে জামায়াতের কর্মীদের মারধর করে গুরুতর আহত করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের কেন্দ্র দখল করে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোট ডাকাতির অভিযোগ করা হয়।

 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হন। একাধিকবার উপজেলা নির্বাচন কর্মকর্তা, পোলিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।

 

এদিকে এ সংক্রান্ত অভিযোগ তুলে ১২ ফেব্রুয়ারি গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন জামায়াত মনোনীত প্রার্থীর চীফ এজেন্ট মুহাম্মদ ইলিয়াছ। আবেদনে উল্লিখিত কেন্দ্রগুলোতে পূর্ণভোট গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com