রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার-৪ আসনের খেলাফত প্রার্র্থী শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী ইশতেহার

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার সংসদীয় আসন ২৩৮ শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনে খেলাফত মজলিশের (রিকসা প্রতীকের) সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে ২২ দফা নির্বচনী ইশতেহার পাঠ করেন খেলাফত মজলিশ প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী।

তিনি লিখিত ২২ দফা পরিকল্পনার কথা ইশতেহারে উল্লেখ্য করে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে ঐক্যবন্ধভাবে কাজ করে সকল অপশক্তি নির্মূলে সাহসী ভূমিকা পালন। খনিজ সম্পদে ভরপুর মৌলভীবাজার ৪ আসনের বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো।

আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ। প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরাতনগুলো সংস্কার। প্রয়োজনীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁ., ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বন্যা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়া। শিক্ষা প্রতিষ্টানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যবস্থা। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। গ্রামীণ এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকরিতা বৃূদ্ধি ও নতুন ক্লিনিক স্থাপন করা। গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ব্যবস্থা করা।

কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের নায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক সমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ, মৎস্যজীবিদের প্রশিক্ষণ প্রদান এবং জলমহালগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধিও ব্যবস্থা করা।

এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা। শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা। দুটি উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে প্রদক্ষেপ গ্রহণ এবং পুলিশী সেবার আধুনিকীকরণ করে জনগনের দোড়গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে কার্যককরী প্রদক্ষেপ গ্রহণ।

পরিবেশ দূষণ রোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নদী খাল বিল রক্ষা। মসজিদ, মাদরাসা, গীর্জা, বিহার প্যাকোডা, মন্দি মন্ডপসহ সকল ধর্মের স্থাপনাসম্মুহের উন্নয়ন ও সংস্কার করা।

কোনো নারী যেন অবহেলিত না থাকে, সে লক্ষে রাষ্ঠ্রীয় পরিকল্পনার বাইরে একটি আলাদা সেল গঠন করে সমাজের সকল স্তরের নিরাপত্তা, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করা।

বিশেষ করে নারীদের হস্তশিল্প ও কুটির শিল্পে উদ্ধুদ্ধ করা। অনগ্রসর চা শ্রমিকসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা, সহাবস্থান নিশ্চিতে যথাযথ ব্যবস্থা করা। কমলগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্টা।

শ্রীমঙ্গল চা গবেষণা ইনষ্টিটিউট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্টা। সমশেরনগর বিমানবন্দর পূনরায় চালু করা। স্থানীয় উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে প্রদক্ষেপ গ্রহণ।

প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান, রেমিট্যান্স প্রেরণে প্রনোদনা ও সহজ ব্যাংকিং সেবা এবং দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও বিনিয়োগে সহযোগিতা কারাসহ ২২ ফফা ইশতেহার ঘোষনা করেন মাওলানা শেখ নূরে আলম হামিদী।

এসময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত প্রিন্ট এবং এলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বেলা ১২টায় কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com