শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার
শেরপুরের শ্রীবরদীতে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। ২৭ শে জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় গড়ে ওঠা ৪ টি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিজওয়ানুল হক। ঝগড়াচর এলাকার এমএস জিগজ্যাক ব্রিকস কে ৪ লক্ষ টাকা, কন্টিপাড়া এলাকার এবিএম অটো ব্রিকস কে ৪ লক্ষ টাকা, শ্রীবরদী পৌর সদরের পোড়াগড় এলাকার পিনাকী এন্ড কোং কে ৪ লক্ষ টাকা ও পশ্চিম ঝিনিয়া এলাকার সততা জিগজ্যাগ অটো ব্রিকস কে ৪ লক্ষ টাকা জরিমানা প্রদান ও
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। উক্ত ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শেরপুর ও পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর এর প্রতিনিধি, এবং শেরপুর পুলিশ লাইন্স ও শ্রীবর্দী থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।