সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

যশোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভা জনতার ঢল

দিপু মন্ডল, যশোর প্রতিনিধি:
আর মাত্র কিছুক্ষণের মধ্যেই জনসভায় বক্তব্য দিতে স্টেজে উঠবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দান। মধ্যরাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা ময়দানে এসে জড়ো হতে থাকেন।
সকাল হতে না হতেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দলবেঁধে আসা নেতা-কর্মীদের হাতে দেখা গেছে দাঁড়িপাল্লা প্রতীকসহ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। মঞ্চে চলছে ধারাবাহিক বক্তব্য, জনসভা ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।
আর অল্প কিছুক্ষণের মধ্যেই জনসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল জানান, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই জনসভায় প্রায় ৩ লাখ মানুষের সমাগম হতে পারে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসন্ন নির্বাচনের আগে জামায়াতের আমিরের সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভায় যশোরের ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হবে। পাশাপাশি জামায়াত ক্ষমতায় গেলে যশোরের বিভিন্ন সমস্যা সমাধানে দলের পরিকল্পনা তুলে ধরবেন ডা. শফিকুর রহমান।
জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোর অবিভক্ত প্রথম জেলা হিসেবে বিভাগ হওয়ার দাবিদার। দীর্ঘদিনের দুঃখখ্যাত ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের দাবি আমরা জামায়াতের আমিরের কাছে তুলে ধরব। পাশাপাশি যশোরে উন্নতমানের হাসপাতাল ও ৫০০ শয্যার একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিও জানানো হবে। সব মিলিয়ে যশোরের সার্বিক উন্নয়ন নিয়ে জামায়াতের পরিকল্পনার কথা এই জনসমাবেশে তুলে ধরা হবে।
জনসভাস্থলে উপস্থিত রয়েছেন যশোর-১ (শার্শা) আসনে মাওলানা আজিজুর রহমান। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী মাওলানা আরশাদুল আলম। তিনি ঝিকরগাছা গাজীর দরগাহ মাদরাসার সহকারী অধ্যাপক জেলার ভিআইপি আসন হিসেবে পরিচিত যশোর-৩। জেলা সদরের এ আসনটিতে জামায়াতের প্রার্থী সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল নিজে।
যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি একজন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তি হিসেবে পরিচিতি। সুবক্তা হিসেবে দলীয় পরিসরের বাইরেও তার পরিচিতি আছে।যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজাসহ জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। জনসভা সুষ্ঠু ও সফল করতে মাঠে কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com