মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নওগাঁর ১১ টি উপজেলাসহ সারাদেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর ১১ টি উপজেলাসহ সারাদেশে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা আজ ২৩ শে জানুয়ারি শুক্রবার বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সনাতনী হিন্দু সম্প্রদায় অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী চরণে পুষ্পর্ঘ্য অর্পণ করবেন অগনিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণাম জানাবেন তারা।

 

সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা,বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী মহাভাগে বিদ্যো কমলোচনে বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে সনাতন ধর্মাবলম্বী এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা অর্চনা করবেন।

 

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ শুক্রবার ৯ মাঘ বাংলা ২৩ শে জানুয়ারি ২০২৬ ইং পঞ্চমী তিথিতে বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে।

 

নওগাঁ জেলা সহ বিভিন্ন উপজেলাসহ সারাদেশে মন্দিরে ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পূজা ছাড়াও অন্যান্য অনুষ্ঠান মালায় রয়েছে পূষ্পাজ্ঞালি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধায় অরতি ও আলোকসজ্জা।

 

প্রতিবছরের ন্যায় এবার মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া সরকার পাড়া গ্রামে শ্রীশ্রী সর্বজনীন মন্দিরে, বাগধানা চারমাথা মোড়ে, ১০ নং ভীমপুর ইউনিয়নের চকগৌরী হাট-বেলঘুড়িয়া খোদ্দনারায়নপুর পালপাড়া লক্ষ্মীপুর গনেশপুর,ও সরস্বতীপুরে এবং বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজা আয়োজন করা হয়েছে।

 

প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। দেবীর কৃপালাভের আশায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অনেকের বাড়িতে সাড়ম্বরে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

 

সনাতন ধর্মাবলম্বীদের মতে, সরস্বতী বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাঁকে বীণাপাণিও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন।

 

পুরোহিত নয়ন কৃষ্ণ চক্রবর্তী বলেন, গতকাল বৃহস্পতিবার রাত দুইটা সাত মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ রাত ১২টা ৫৭ মিনিটে এ তিথি শেষ হবে।

 

উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হয় ভাবিচা গ্রামে। এবছর এ গ্রামে নয়টি পূজা অনুষ্ঠিত হয়েছে। ‘ভাবিচা সবুজ সংঘ’ ক্লাবের কার্য নির্বাহী কমিটির সভাপতি টিটু সরকার জানান, আমাদের গ্রামে প্রতিবছর উপজেলার মধ্যে বেশি পূজা অনুষ্ঠিত হয়।

 

এবারও ব্যক্তিগত ও সর্বজনীনসহ নয়টি পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। দর্শণার্থী ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়েছে।

 

গ্রামের বাসিন্দা ও সহকারী শিক্ষক শ্যামল সরকার জানান, দেবীপদে অঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে দেবীর সামনে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে ‘হাতেখড়ি’ দিয়ে।

 

শিক্ষার্থী স্বপ্নীল দাস জানান, এই উৎসবে পঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দূর করতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে প্রণতি জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com