শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

শরীয়তপুর (৩) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

 

মোহাম্মদ নান্নু মৃধা, ( শরীয়তপুর) প্রতিনিধি:

‎শরীয়তপুর-৩ আসন (ভেদরগঞ্জ–ডামুড্যা–গোসাইরহাট) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

‎শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে গোসাইরহাট তার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে এ প্রচারণা শুরু করা হয়। সভায় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

‎মতবিনিময় সভায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন,“শরীয়তপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই আসনকে একটি আধুনিক ও উন্নত আসনে রূপান্তর করা সম্ভব।”

‎তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান ও আব্দুস সালাম সরদার।

‎এছাড়া গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য তারেক আজিজ ও মোবারক ঢালী এবং ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু মীর ও ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদার উপস্থিত ছিলেন।

‎সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com