রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ

 

মোঃ আনিছ মাল স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ময়মনসিংহ-১১(ভালুকা-১৫৬) আসনে জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় হুমকি,হামলা ও বাধা প্রদানের অভিযোগ উঠেছে।

 

এসব ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) সকালে ভালুকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে হরিণ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন,গত ২২ জানুয়ারি থেকে তাঁর নির্বাচনী সমর্থকদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। এসব ঘটনার জন্য তিনি প্রতিপক্ষ বিএনপির প্রার্থী মো.ফখর উদ্দিন আহমদ বাচ্চুকে দায়ী করেন।

 

তিনি আরও অভিযোগ করেন,প্রশাসনকে ব্যবহার করে তাঁর নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা হচ্ছে। এ সময় তিনি বলেন,সরকার লোকদেখানো আচরণ করছে। রক্ত নিয়ে তামাশা করা হচ্ছে।অবিলম্বে পেশীশক্তির ব্যবহার বন্ধ করে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার

জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

 

মুহাম্মদ মোর্শেদ আলম বলেন,জনগণের ভোটের অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে তাঁর নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com