মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. মাছুম মিয়া(২০), সজল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), শাজু মিয়ার ছেলে ইলিয়াস আহম্মেদ ইয়াছিন(২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের আলতু আকন্দের ছেলে মো. সাগর আকন্দ (২৫)। তাদের মধ্যে মাছুম মিয়াকে ১৫ দিনের, সুজন মিয়াকে দুই মাসের, ইয়াছিনকে ১৫ দিনের ও সাগর আকন্দকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চারজন গতকাল রোববার সন্ধ্যায় পৌরশহরের মৎস অবতরণ কেন্দ্রের পেছনে বসে মাদক সেবন করছিল।  এসময় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাদের হাতেনাতে আটক করে। পরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশননার (ভূমি) এম কাদের।
সোমবার (১২ জানুয়ারি) মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, সাজা দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com