সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রামে করোনা শনাক্তের হার এক শতাংশের নিচে নামল

চট্টগ্রামে ল্যাবে করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক শতাংশের নিচে নেমে এসেছে। চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ছিল শূন্য দশমিক ৮৬ শতাংশ। আজ (৬ মার্চ) রবিবার এক হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তাছাড়া এদিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান ওই বছর ৯ এপ্রিল।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে নতুন করে শনাক্ত হয়েছে ১২ জন। এর আগের দিন শনাক্ত ছিল ১৩ জন এবং শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৯ শতাংশ। চট্টগ্রাম ১৮ দিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

চট্টগ্রামে শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে ১১ জন নগরের এবং বাকি ১ জন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। ইতোমধ্যে চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৪৪ জন। এর মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৩৩ জন এবং ১৫ উপজেলার বাসিন্দা ৩৪ হাজার ৫১১ জন।

ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে মহানরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে সংক্রমণ কমছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে এ ধারাবাহিকতা অব্যাহত রাখা যাবে। সবাইকে সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com