শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

আখাউড়ায় রাতে ছিনতাইকারীদের টোপ হিসেবে নারী ব্যবহার, বাজার পাহারাদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতের বেলায় নারীকে টোপ হিসেবে ব্যবহার করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সড়ক বাজারের একাধিক পাহারাদারের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে এমন অসামাজিক কার্যকলাপ চললেও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না বলে জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্র ও ব্যবসায়ীদের অভিযোগ অনুযায়ী, সড়ক বাজার এলাকার মুক্ত মঞ্চ, গোল্ডেন প্লাজার সামনে, মাছ বাজারের চিপা গলি, তাজমহল খাবার হোটেল সংলগ্ন এলাকা, পিকআপ স্ট্যান্ড, মাইক্রো স্টেশন এবং রেল স্টেশনের সিগন্যাল অফিসের আশপাশে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যায়। কয়েকজন নারীকে সামনে রেখে দূর-দূরান্ত থেকে আসা লোকজনকে ফাঁদে ফেলে ছিনতাই করা হয় বলে অভিযোগ রয়েছে।

সড়ক বাজারের একটি খাবার হোটেলের মালিক সেন্টু মিয়া বলেন,
“আমার হোটেল সারারাত খোলা থাকে। রাত ৮-৯টার পর অনেক অচেনা মানুষ আসে। কিছু নারী তাদের ইশারা করে চিপা গলিতে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা এসে ভয় দেখিয়ে টাকা, মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেয়। আমরা দেখেও ভয়ে কিছু বলতে পারি না।”

এর আগে আখাউড়া সবজি বাজার সংলগ্ন পৌরসভার একটি পরিত্যক্ত ভবনে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে পিবিআই পুলিশের তদন্তে সবজি বাজারের এক পাহারাদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে ওই পাহারাদার ওই নারীকে ডেকে এনে পরিত্যক্ত ভবনে নিয়ে যান। পরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে ওই নারীকে হত্যা করা হয়।

গোপন সূত্রে জানা গেছে, সড়ক বাজারের রাতের পাহারাদাররা বাজারের ভেতরে সবজি বাজার ভবনের ছাদ এবং মাংস বাজারের দোকানের ওপর অসামাজিক কার্যকলাপের সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নারী জানান,
“রাত ১২টা থেকে ১টার মধ্যে কাস্টমার পেলে পাহারাদার ফোন করে আমাদের ডেকে আনেন। বাজারের ভেতরের বিভিন্ন জায়গায় নিয়ে কাজ করানো হয়। অনেক সময় ছিনতাইকারীরা এসে চাকু দেখিয়ে কাস্টমারদের টাকা ও মোবাইল নিয়ে যায়।”

সড়ক বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন,
“পাহারাদাররা ঠিকমতো দায়িত্ব পালন করছে না। ৫ আগস্টের পর থেকে বাজারে চুরি ও ছিনতাই বেড়েছে। সঠিক পাহারা থাকলে এমন পরিস্থিতি হতো না।”

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, বিষয়টি তাকে অবগত করা হয়েছে। তিনি বলেন,
“অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com