রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুনবাজার এলাকায় পূবালী ব্যাংক পিএলসি ৬৭তম উপশাখা শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নতুন বাজার দক্ষিণ রোডস্থ দুলাল হাজী কমপ্লেক্সে উপ-শাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নতুন উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মুশফিকুর রহমান, হবিগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মোহন্ত, শ্রীমঙ্গল পূবালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আশরাফুল আলম, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দুলাল হাজী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সাংবাদিক পিন্টু দেবনাথ এবং মোবাইল মিডিয়ার স্বত্বাধিকারী সুমন দাশ।

গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন বিসমিল্লাহ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী ফয়ছল আহমেদ, গ্রাহক স্বপন ও মোবারক হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com