সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নবীনগরে জোড়া খুনের ঘটনায় মামলা, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ রেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে গত ১ নভেম্বর ২০২৫ রাতে সংঘটিত জোড়া খুনের ঘটনায় নিহত মো. শিপনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ১২ জনসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি বাজারের বিশু সাহার হোটেলে নাস্তা খাওয়ার সময় এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনায় মো. শিপন নিহত হন। এতে আরও দুটি গুরুতর আহত ঘটনা ঘটে—রাশেদ মিয়ার ছেলে নুর আলম এবং সফিকুল ইসলামের ছেলে ইয়াসিনও গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মো. শিপন ও ইয়াসিন মৃত্যুবরণ করেন।

 

ঘটনার পর, পুলিশ মামলার তদন্ত শুরু করেছে এবং আসামিদের গ্রেফতার করার জন্য তৎপর রয়েছে। মামলার আসামির তালিকায় বড়িকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২ জন এবং অজ্ঞাত ১০-১৫ জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

 

মামলার আসামিরা হলেন—বড়িকান্দি ইউনিয়নের পুরাতন থোল্লাকান্দি গ্রামের এমরান, ধরাভাঙ্গা গ্রামের আবুল কালাম, পুরাতন থোল্লাকান্দি’র আরাফাত, নতুন থোল্লাকান্দির সোহাগ মিয়া, ধরাভাঙ্গার রুবেল মিয়া, পুরাতন থোল্লাকান্দির শাহাদাৎ হোসেন সোহাগ, বড়িকান্দির অলি মিয়া, পুরাতন থোল্লাকান্দির তাজুল ইসলাম, ধরাভাঙ্গার আব্বাস মিয়া, পুরাতন থোল্লাকান্দির বশির মিয়া, নুরজাহানপুরের সানাউল্লাহ, খোকা মিয়ার ছেলে শরীফ মিয়া ও হাসিব মিয়া।

 

এদিকে, নিহত শিপন ও ইয়াসিনের পরিবারের সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন। বুধবার সকালে নুরজাহানপুর গ্রাম থেকে থোল্লাকান্দি বাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়, যেখানে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হত্যাকারিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে স্লোগান তোলেন ক্ষুব্ধ এলাকাবাসী।

 

স্থানীয়দের মধ্যে অস্থিরতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, যাতে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা দ্রুত বিচারের আওতায় আসেন এবং তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হয়।

 

এছাড়া, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com