মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

 

ফেনী জেলার ফেনী সদর থানাধীন ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিন্স প্যান্ট এবং ওষুধ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ফেনী সদর থানার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার জনৈক মোঃ অহিদুল মুন্সির বসতবাড়ির পেছনের ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় পণ্য মজুদ রাখা হয়েছে।

 

এ তথ্যের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২টা ৪০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫টি সাদা প্লাস্টিকের বস্তা ও ১২টি খাকি রঙের কার্টুন থেকে ৩০২টি ভারতীয় শাড়ি, ২৪৮টি ভারতীয় জিন্স প্যান্ট এবং ২,১৮৪ পিস ভারতীয় Clop-G ক্রিম উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

 

অভিযান শেষে উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-৭ জানায়, সীমান্তবর্তী এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আমদানি ও পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com