শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬

Beautiful Bhaluka পেইজে মিথ্যা সংবাদের প্রতিবাদে মাহাবুল মোল্লার কঠোর প্রতিক্রিয়া

ভালুকা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক, দলের দুর্দিনের রাজপথ কাঁপানো নেতা মাহাবুল মোল্লা-র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজেই।

সম্প্রতি Beautiful Bhaluka নামের একটি ফেসবুক পেইজে তার বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট ও গায়েবী অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করা হয়। মাহাবুল মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ভালুকা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর থেকে একটি রাজনৈতিক কুচক্রী মহল আমাকে দল থেকে সরিয়ে দিতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “উক্ত পেইজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। আমি এসব কর্মকাণ্ডের সঙ্গে কখনোই জড়িত ছিলাম না। যদি কেউ প্রমাণ দিতে পারেন যে আমি উক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তবে আমি স্বেচ্ছায় সব ধরনের রাজনৈতিক পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়াব।”

মাহাবুল মোল্লা বলেন, “একটি কুচক্রী মহল আমাকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে এ ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

তিনি আরও সতর্ক করে বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন, তারা যদি তা বন্ধ না করেন, তবে আমি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com