রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

আবারও বিদ্যুতস্পৃষ্টে লজ্জাবতী বানরের মৃত্যু, উদ্ধার হয়েছে বিশাল আকৃতির অজগর

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনের ব্যবধানে আবারও বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর। উদ্ধার হয়েছে একটি বিশাল আকৃতির অজগরসহ ২টি সাপ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশান পরিষ্কার করতে গিয়ে ঝোপর ভিতর একটি অজগর সাপ দেখতে পান পরিচ্ছতান্নকর্মীরা। সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটির বিশাল আকৃতির অজগরটি উদ্ধার করেন। সজল দেব জানান, উদ্ধার করা অজগরটি ১৪ ফুট লম্বা এবং এর ওজন ২৫ কেজি। পরে সাপটি স্থানীয় বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। এছাড়াও আজ রাত আড়াইটর দিকে উপজেলার পুর্বনোয়াগাঁও গ্রামের খ্রিষ্টান মিশনের সামনে একটি বাড়ির উঠান থেকে আরও একটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।

অন্যদিকে গত ২২ সেপ্টেম্বর রোববার উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকা থেকে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা মৃত একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর (ঝষড়ি ষড়ৎরং) উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রাম থেকে বিদ্যুতের তারে জড়িয়ে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক জানান, মৃত লজ্জাবতী বানরটির শরীরে একটি গতিবিধি পর্যবেক্ষণ যন্ত্র (ট্র্যাকিং ডিভাইস) ঝোলানো ছিল। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক জানান, বনে প্রাণীদের নিরাপদ আবাসস্থলের পরিবেশ নষ্ট এবং খাবারের তীব্র সংকট দেখা দেওয়াতে যখন তখন প্রাণীরা বন থেকে বেরিয়ে লোকালয়ে এসে কখনও চলন্ত গাড়ীর চাকায় পিষ্ট হয়ে আবার কখনও বিদ্যুতের তারে জড়িয়ে মারা যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com