বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র মতবিনিময় সভা

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেললে সভায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন করতে সবার সহযোগিতা অপরিহার্য। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে সেইসাথে আরএমপি’র পক্ষ হতে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মণ্ডপে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি পূজা উদ্যাপন কমিটি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সংক্রান্ত তথ্য আইন-শৃঙ্খলা জানানোর জন্য আহ্বান জানান। পূজা উপলক্ষ্যে দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় জানান, দুর্গাপূজা কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী যাতে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মনিটরিং সেল গঠন করা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সেনাবাহিনী, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ; বিভিন্ন রাজনৈতিক দলের ও ধর্মীয় সংগঠনের এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com