রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীতে এক্সএমজি মিউজিক গ্রুপের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ 

নেদারল্যান্ডস শাখার অর্থায়নে ‘এক্সএমজি মিউজিক গ্রুপের’ উদ্যোগে নোয়াখালীর সেনবাগ উপজেলায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজার সংলগ্ন হাজী অছিমুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ‘এক্সএমজি মিউজিক গ্রুপের’লেকচার এন্ড ট্রেইনার জহির আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজী অছিমুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার,স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান।এসময় স্থানীয় সমাজসেবক ফয়জুল ইসলাম সবুজ,মোঃইসমাঈল,আবু সুফিয়ান লিটন ও মোহাম্মদ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।‘এক্সএমজি মিউজিক গ্রুপের’লেকচার এন্ড ট্রেইনার জহির আহাম্মদ বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো যুবসমাজের বেকারত্ব দূরীকরণ,গরীব ও অসহায় মানুষের পাশে থাকা,সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে বই ও আর্থিক সহায়তা বিতরণ,হতদরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ভবিষ্যতে গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমই ‘এক্সএমজি মিউজিক গ্রুপের’ মূল লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com