রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা বিএনপি নেতা এম এ সালাম

 

 বাগেরহাট প্রতিনিধি

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।

 

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদরের ঐতিহ্যবাহী রাখালগাছি কে.পি.আর. স্কুল মাঠে দুই দিনব্যাপী ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

 

পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শাহেদ আলী রবি, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি লিয়াকত সরদার, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা হাসান আল মামুন বাপ্পি, শেখ সেলিম উদ্দিন, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী, মজনু শেখ খান হাসান’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টায় (২২ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com