বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার, আটক ৪ নওগাঁর মহাদেবপুর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়াপাড়া ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধারসহ, গ্রেপ্তার ১ নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিন চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের শিখন ঘাটতি পূরণে ‘পাঠমিতা’র শিক্ষা কার্যক্রম চট্টগ্রামের মুসলিমাবাদ ঘাট থেকে দুই জেলের মরদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

আট মাস তালিবানের বন্দিত্বের পর মুক্তি পেলেন ব্রিটিশ দম্পতি

প্রায় আট মাস তালেবানের হাতে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন ব্রিটিশ দম্পতি পিটার রেনল্ডস (৮০) ও বার্বি রেনল্ডস (৭৬)। মুক্তির পরপরই তারা কাতারে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘদিন পর বাবা-মাকে পেয়ে মেয়ে সারা এনটউইসল তাদের আলিঙ্গন করলে বিমানবন্দর এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে বসবাস করে আসছিলেন এই দম্পতি। গত ১ ফেব্রুয়ারি দেশে ফেরার পথে তালেবান কর্তৃপক্ষ তাদের আটক করে। প্রায় আট মাসের আলোচনা ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তারা দোহায় পৌঁছালে মেয়ে সারা তাদের স্বাগত জানান।

 

তালেবান জানিয়েছে, ব্রিটিশ দম্পতি আফগান আইন ভঙ্গ করেছিলেন এবং বিচারিক প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে আটক করার কারণ প্রকাশ করেনি তারা।

 

কাতারের এক কর্মকর্তা বিবিসিকে জানান, মুক্তির আগে শেষ পর্যায়ের আলোচনার সময় দম্পতিকে কাবুলের কারাগার থেকে অপেক্ষাকৃত ভালো পরিবেশে সরিয়ে নেওয়া হয়। এ সময় কাতারি দূতাবাস থেকে চিকিৎসক, ওষুধ এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়।

 

দীর্ঘদিন আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বসবাস করছিলেন পিটার ও বার্বি। ১৯৭০ সালে কাবুলে তাদের বিয়ে হয়। পরে তারা একটি দাতব্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা শুরু করেন, যা গত ১৮ বছর ধরে চলছিল। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় এলেও দম্পতি আফগানিস্তান ত্যাগ করেননি, যদিও অধিকাংশ পশ্চিমা নাগরিক তখন দেশ ছাড়েন।

 

চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্রিটিশ দম্পতি যুক্তরাজ্যে ফিরে যাবেন বলে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com