রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজাকার দল কর্তৃক ডাঃ জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেয়ার বিরুদ্ধে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ

মঈনউদ্দিন, চট্টগ্রাম

জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক ডাঃ জাহেদুর রহমানকে মদুদিবাদি জামাত রাজাকার দল কর্তৃক হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

world humanity revolution,Bangladesh

এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

 

ডাঃ জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও অমুসলিম অপবাদ দেয়া সব মানুষের জন্য আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর দেয়া

জীবনের নিরাপত্তা ও জীবনের স্বাধীনতা হরন এবং সত্য তুলে ধরার বাকস্বাধীনতা রুদ্ধ করার এজিদবাদি স্বৈরদস্যুতান্ত্রিক জংগিবাদী কুফরি আচরণ বলে উল্লেখ করেছেন আল্লামা ইমাম হায়াত।

 

জীবনের মালিক একমাত্র আল্লাহ ও তাঁর মহান রাসুল উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, কাউকে হত্যাকারি বা হত্যার হুমকিদাতা ইসলামের দল হতে পারেনা বরং ইসলামের বিপরীত এবং নাস্তিকতার বিষে আক্রান্ত অমুসলিম ও মানবতার শত্রু অমানুষ শয়তান।

 

একাত্তর থেকে চব্বিশের পুলিশ হত্যাযজ্ঞ পর্যন্ত মদুদিবাদি রাজাকার দলের ইতিহাস খুন সন্ত্রাসের ইতিহাস উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন,

মদুদিবাদ ইসলামের দল নয় বরং ইসলামের ছদ্মনামে ঈমান ধ্বংসাত্মক ও ইসলামের প্রকৃত আদর্শের বিপরীত মতবাদ।

 

ওয়াবিবাদ মওদুদিবাদ ইত্যাদি ইসলামের মুখোশধারী মতবাদের রাজনীতি ইসলামের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের রাজনৈতিক দিকদর্শন প্রাণাধিক প্রিয়নবীর দেয়া সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার-মর্যাদা-মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি।

 

একক ধর্মের নামে বা একক জাতি গোষ্ঠী ভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ও স্বৈররাজনীতি ইসলামে নিষিদ্ধ ও ইসলামের সম্পূর্ণ বিপরীত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, মওদুদিবাদ ওয়াবিবাদ ইসলামের দল নয় বরং আকিদাগত ও রাজনৈতিক সব দিকে ইসলামের বিরুদ্ধে ধ্বংসাত্মক দল।

 

কোনো একক ধর্মের নামে রাষ্ট্র ও রাজনৈতিক দলকে ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক অধর্ম ধোকা ও মানবতা ধ্বংসাত্মক এবং গণতন্ত্র ধ্বংসাত্মক উগ্রবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক জংগীবাদ সন্ত্রাসবাদ উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির দল কখনোই তাদের মতবাদের বাইরে কারো জীবন ধর্ম অধিকার স্বাধীনতা মর্যাদা স্বীকার করে না বরং অস্বীকার ও উৎখাত করে।

 

মদুদিবাদি ওয়াবিবাদি তালেবানী জংগীবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক খুনি জালিম স্বৈরতান্ত্রিক ফ্যসিস্ট গ্যাং গুলোর খুন মবসন্ত্রাস ধ্বংসযজ্ঞ হুমকি জবরদখল স্বৈরদস্যুতা থেকে সবার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- ধর্ম ও রাষ্ট্র এবং গণতন্ত্র রক্ষায় সব ধর্মের মানবিক মূল্যবোধের ধারক ও সকল মানবিক মানুষকে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হবার আবেদন জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, সঠিক লক্ষ্যে ধর্মের শান্তিময় প্রেমময় মানবিক গণতান্ত্রিক প্রকৃত ধারার ধারক ও মানবিক শক্তির ঐক্যই জীবন ও রাষ্ট্র রক্ষার একমাত্র উপায়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com