মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁয় মাকে তালক দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বাবার উপর অভিমান করে রিভা নামে এক স্কুলছাত্রীর আত্মহত্

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বাবার ওপর অভিমান করে আফরিন আক্তার রিভা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

এর আগে সে বাবার প্রতি অভিমান জানিয়ে একটি চিঠি লিখে গেছে। এ ঘটনার পর থেকে তার বাবা এবং সৎ মা পলাতক রয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার বড়পই গ্রামের প্রসাদপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আফরিন আক্তার রিভা পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, রিভার বাবা আকবর হোসেন স্ব-পরিবার নিয়ে উপজেলার প্রসাদপুর বাজারের পাশে বড়পই গ্রামের ডা. আব্দুস সালামের বাসায় ভাড়া থাকতেন। গত দুই মাস আগে আকবর হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এরপর গত তিনদিন আগে রিভার মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

তার মা বাড়ি থেকে চলে যাওয়ায় তার ছোট ভাই ও সে (রিভা) একা হয়ে পড়ে। এর কিছুদিন পর তার বাবা ২য় বিয়ে করেন। এ ঘটনা সহ্য না করতে পেরে রিভা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি জানাজানি হলে রিভার লাশ ফেলে রেখে বাবা ও সৎ মা পালিয়ে যায়।

বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রিভার মরদেহ উদ্ধার করে। মৃত্যুর আগে বাবার উদ্দেশ্যে লেখে যাওয়া রিভার চিঠিটি হুবুহু তুলে ধরা হলো।

শ্রদ্ধেয় মো. আকবর হোসেন,
আপনি ঠিক কতটা খারাপ হয়ে গেছেন তা বলে বোঝানোর মতো না। আপনি অন্য একটা মেয়েকে নিয়ে এসে বলছেন যে আমার মা। আপনি যতটা সহজে কথাটা বলছেন ততটা সহজ কিন্তু না। এখন আমি যদি আপনার মায়ের জায়গায় আরেকটা মেয়েকে নিয়ে এসে বলতাম যে আপনি তাকে মা বলে ডাকবেন,
পারতেন আপনি মা বলে ডাকতে বলেন? পারতেন। আমি দেখছি আমার মা আপনাকে কতটা
ভালোবেসেছে আর আপনি কতটা আঘাত দিলেন? আপনি ওই মহিলার মোহে অন্ধ হয়ে আমাদেরকে মিথ্যাবাদী বলছেন, আমি কথাটা কখনো কল্পনাও করিনি। আপনি আমার জীবনটাকে তছনছ করে দিসেন। আপনি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিছেন। মানুষ এতোটা খারাপ আপনাদের না দেখলে বুঝতে পারতাম না। আর আমার বান্ধবীদেরকে বলব তোরা অনেক ভালো। তোরা আমার জন্য অনেক কিছু করছিস। যা তোদের আমি মুক্তি দিলাম। আর তোদের বিরক্ত করব না। সবাই বলবে মেয়েটা কতো খারাপ ওর জাহান্নামেও জায়গা হবে না।

কিন্তু মেয়েটা যে কতো কষ্ট কতো অভিমান আর কতো দুঃখ নিয়ে এই পৃথিবী থেকে গেছে তা আপনারা কি করে বুঝবেন। আর পারভিন ম্যামকে কে কি বলছে আমি কিন্তু জানি, কিন্তু আমি তার নাম বলব না। তো এতটুকুই আর কাওকে বিরক্ত করব না। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া করব।

এ বিষয়ে মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com