বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে মান্দা উপজেলার ১৪ মাইল ফিলিং স্টেশন এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম শ্রাবণ মোল্লা (২১)। তিনি রাজশাহীর পবা উপজেলার দিয়াড়ি গ্রামের রিপন মোল্লার ছেলে। শ্রাবণ পাথর বোঝাই ট্রাকটির সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী মাহবুর রহমান জানান, বালুবোঝাই একটি ট্রাক পেট্রোল পাম্পের সামনের সড়কে দাঁড়িয়ে ছিল। ট্রাকচালক প্রস্রাব করার জন্য ট্রাক থেকে নেমে যান। ওই সময় নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে যাওয়া পাথরবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে পাথরবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার শ্রাবণ মোল্লার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পাথরবোঝাই ট্রাকটির চালক পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com