বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

চকরিয়ায়-সড়কে মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না ডাম্পারের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অগুনতি প্রাণ ঝরছে, অনেকে আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। দুর্ঘটনায় মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণের কথা শুনি। কিন্তু তাতে দুর্ঘটনা কমেনি। কক্সবাজারের চকরিয়ায় বালুভর্তি দ্রুতগতির ডাম্পার গাড়ি সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী ইজিবাইককে (টমটম)।

এতে ঘটনাস্থলেই মারাত্মক আহত হন ইজিবাইক চালক। সামান্য আহত হন কয়েকজন যাত্রী। মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান-এ সময় তাদেরকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান ইজিবাইক চালক।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা পৌণে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত ইজিবাইক চালকের নাম মো. শরিফ উল্লাহ (২৪)। সে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার এলাকার (কিসমত আলী পাড়া) মোহাম্মদ ইসমাইলের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান- ইজিবাইকটি ডুলাহাজারা স্টেশন থেকে যাত্রী বোঝাই করে ফাঁসিয়াখালীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

ঘটনার পর পরই ডাম্পার ফেলে চালক পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক শরিফ উল্লাহ মারা যায়।ওসি-মালুমঘাট হাইওয়ে থানা আরও জানান- দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com