রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

উখিয়ায় ডাকাতের আস্তানায় র‍্যাবের হানা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

উখিয়ার সীমান্ত এলাকায় ডাকাতের আস্তানায় হানা দিয়ে বিদেশি এয়ার রাইফেল, এলজি সহ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ১৫) সদস্যরা। এসময় ডাকাতদল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।গতকাল (২৯ জুন) রবিবার উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুরে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় কিছু বাঙালি ও রোহিঙ্গা সদস্য ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়।

এ সময় তাদের ফেলে যাওয়া ১টি এলজি, ১টি বিদেশি এয়ার রাইফেল, ৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩ রাউন্ড বার বোরের তাজা কার্তুজ এবং ১ রাউন্ড বার বোরের খালি খোসা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com