বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

পুশইন ও চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি

 

রাজশাহী প্রতিনিধি:

পুশইন ও কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের চেষ্টা প্রতিহত করতে রাজশাহীর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নজরদারি জোরদারসহ সকল ধরনের পাচার রোধে সম্মিলিতভাবে কাজ করছে বাহিনীটি।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রাজশাহী বিজিবি সেক্টরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।

তিনি বলেন, “সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালান বা অনুপ্রবেশ না ঘটে, সে জন্য বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম চালানো হচ্ছে।”

সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকাতে পদক্ষেপ

রাজশাহী সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল। তবে দেশের অন্যান্য অঞ্চলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

তিনি বলেন, “যেসব স্থানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেসব স্থানে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

চামড়া পাচার ঠেকাতে নজরদারি

কোরবানির পর পশুর চামড়া যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার না হয়, সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, “প্রতি বছর কোরবানির সময় সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকে। এবছরও আমরা সতর্ক আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারত থেকে গরু আনার ক্ষেত্রে যাতে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য বিজিবি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য সীমান্তসহ অভ্যন্তরীণ এলাকাতেও বিজিবি তৎপর রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল।

তিনি বলেন, “ঈদের জামাত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবিও কাজ করবে। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদা সচেতন।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com