বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

বাঘায় বিশ্ব পরিবেশ দিবসে বাপার বৃক্ষরোপণ কর্মসূচি

 

রাজশাহী প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর কমিটি ও ভ্যারাসিটি সিডলিং সোসাইটি।

বৃহস্পতিবার (৫ জুন) বাঘা ওয়াকফ এস্টেটের মাজার প্রাঙ্গণে ক্ষেরসাপাত জাতের আমের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপার বাঘা পৌর কমিটির সভাপতি ও ভ্যারাসিটি সিডলিং সোসাইটির পরিচালক ড. আব্দুস সালাম লাভলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান প্রবাসী, জেবিনেট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং জাপান রোটারি ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান সাহিন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমি গত কয়েক বছর ধরে জাপান রোটারি ক্লাবের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে সহায়তা দিয়ে আসছি, ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।” পরে তিনি উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে চারা রোপণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভ্যারাসিটি সিডলিং সোসাইটির সেক্রেটারি বেনজির আহমেদ বিপ্লব, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল এবং সদস্য রানু আক্তারি, শরিফ মণ্ডল ও আব্দুল হামিদ মিঞা প্রমুখ।

চলতি বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল “প্লাস্টিক দূষণকে পরাজিত করুন”। দিবসটির লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্যের কারণে বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী ও মানব স্বাস্থ্যের ওপর পড়া ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com