সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৩ জুন) বিকেল ৪টার দিকে বাগমারা থানাধীন মচমইল বাজার চেয়ারম্যান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি চৌকস দল।

গ্রেপ্তারকৃতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তেলকুপি এলাকার বজলু আলীর ছেলে কাসেদ আলী (৩২) ও শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর এলাকার এরফান আলীর ছেলে মেনাজুল ইসলাম (২৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বাগমারা থানাধীন মচমইল বাজার চেয়ারম্যান মোড় এলাকায় সুমাইয়া অটো এন্ড শিবা ব্যাটারী ঘর নামক দোকানের সামনে অবস্থান করেন।

এ সময় গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে একটি রেজিষ্ট্রেশন বিহীন ZONGSHEN JH 70 মোটর সাইকেল গতিরোধ করে ঘেরাও করে তল্লাশী শুরু করা হয়। তল্লাশী কালে মোটর সাইকেলটির সিটেরসাইড কভারে ও

অভিনব কায়দায় ইঞ্জিনের ভিতরে লুকায়িত অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিএনসি’র সদস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত এমন সংবাদ ভিত্তিতে তাদের নজরদারিতে রাখা হয়।

ডিএনসি’র টীম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা দুইজনকে ফেনসিডিলসক গ্রেপ্তার করে।বাগমারা থানায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ডিএনসি রাজশাহী গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএনসির উপপরিচালক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com