সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

তানোরে বৃষ্টিতে যৌবনে ফিরছে বিলকুমারী, জেলেপাড়ায় ফিরেছে হাসি

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর তানোরে টানা কয়েক দিনের বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে বিলকুমারী বিল। রোদে শুকিয়ে ফেটে যাওয়া বিলটি এখন পানিতে থৈ থৈ করছে। ফলে জেলেপাড়ায় ফিরে এসেছে স্বস্তি আর আশার আলো।

সম্প্রতি বিলকুমারী বিলে গিয়ে দেখা যায়, কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় বিলে জমে উঠেছে পানি। মাছ ধরা শুরু করেছেন জেলেরা। দীর্ঘ সময় ধরে পানি না থাকায় বেকার হয়ে পড়া জেলে পরিবারগুলো ফের জীবিকার চাকা ঘুরাতে পারছেন।

স্থানীয় জেলেরা জানান, গত প্রায় এক মাস ধরে বিল একেবারে শুকিয়ে গিয়েছিল। মাছ না থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ দিন পার করতে হচ্ছিল। এবার বৃষ্টির কারণে বিলটি আবারও প্রাণ ফিরে পেয়েছে।

তানোর উপজেলার বিলকুমারী বিল ঘেঁষা কুঠিপাড়া, গোল্লাপাড়া জেলেপাড়া, গোকুলসহ কয়েকটি গ্রামের হাজারো পরিবার বছরের বেশিরভাগ সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। অন্য বছর বিলে কিছুটা পানি থাকলেও এ বছর পুরোপুরি শুকিয়ে যাওয়ায় পরিবারগুলো চরম সংকটে পড়ে।

জেলেরা আরও জানান, অনেক বছর পর এমনভাবে বিলের তলা শুকিয়ে গিয়েছিল, যা তাদের জীবনে বড় ধাক্কা ছিল। তবে টানা বৃষ্টিতে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আবারও মাছ ধরা শুরু হওয়ায় পরিবারে ফিরছে হাসি ও স্বস্তি।

 

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com