সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ভূঞাপুরে সচেতনতামূলক সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

খায়রুল খন্দকার টাঙ্গাইল:

তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মার্চ)সকালে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে পুনরায় নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক অধিকার চর্চার প্রয়োজনীয়তা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব নিয়ে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাজমূল হাসান, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিঞা, অধ্যাপক এস. এম. জাহিদুল ইসলাম (ইব্রাহীম খাঁ সরকারি কলেজ)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা চাঁন মিঞা তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই হয়ে গেছে। ভোটকেন্দ্রে গেলে বলা হতো, ‘আপনার ভোট হয়ে গেছে’। কিন্তু দেশের মানুষ তাদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করতে চায়। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—সুষ্ঠু নির্বাচন। প্রশাসন চাইলে জনগণ সহযোগিতা করবে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে, যাতে সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com