শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন

 

বান্দরবান-কেরানীহাট সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ট্রাক ড্রাইভার ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সড়কটির মানুরটেক ও বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল মিয়া (৩৯) ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার হাসেম আলীর ছেলে। অপরজন মোটরসাইকেল আরোহী হোসেন মিয়া (৫০)।

 

তিনি বান্দরবান সদর উপজেলার গোয়ালীয়া খোলা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জামালপুর থেকে চিনি বহনকারী একটি ট্রাক বান্দরবান যাওয়ার পথে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এ সময় ট্রাকটির নিচে চাপা পড়েন শামসুল মিয়া। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে বান্দরবান হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে সড়কটির সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

 

এ সময় বিপরীতগামী একটি মটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী হোসেন মিয়াসহ আরও দু’জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করেন এবং নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যান।

 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বান্দরবান কেরানিহাট সড়কে এক দিনেই দু’টি মালবাহী ট্রাক উল্টে গিয়েছে আর দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com