সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বানেশ্বরে চুলার আ’গুনে বসতবাড়ি পু’ড়ে ছাই

 

রাজশাহী প্রতিনিধি

চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবাড়ি। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়ায় এলাকার মোঃ মহিদুল ইসলামের রান্নাঘরে চুলার আগুনে থেকে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মহিদুল ইসলামের স্ত্রী সকালে রান্নাঘরে খরির চুলোতে সকালের খাবার তৈরি করে বাহিরে অবস্থান করেন। পরবর্তীতে রান্নাঘরে চুলোর আগুনে পাশে থাকা শুকনো পাতা ও খরিতে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়তে পড়লেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র। খবর পেয়ে পুঠিয়া ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রান্নাঘর সহ শয়ন ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।

ওই বাড়ির মালিক মোঃ মহিদুল ইসলামের জানান, পরিবার নিয়ে এই বাড়িতে বসবাস করে আসছিলাম। হঠাৎ আগুনে সব পুড়ে গেলো। জামাকাপড়ও বের করতে পারি নাই। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। মালামাল পুড়ে গেলেও কেউ আহত হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com