বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

‘হাসিনা এখন মুর্দা, দিল্লির কবর থেকে মাঝে মাঝে উঁকি দেয়’ সালাহউদ্দিন আহমেদ

মোঃ সেলিম উদ্দিন খাঁন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘হাসিনা এখন মুর্দা। দিল্লির কবর থেকে মাঝে মাঝে হাসিনা উঁকি দিয়ে কী যেন বলতে চায়। মুর্দা মানুষ তো কথা বলতে পারে না।

এ দেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করা আর জায়েজ নেই।’তিনি বলেন, জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে হাসিনা বিশ্বখুনি। হাসিনা ও তার মন্ত্রীরা গণহত্যার নির্দেশ দিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা শহরের বাহারছরা গোলচত্বরে (মুক্তিযোদ্ধা মাঠ) জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭৫ সালে শেখ মুজিব বাকশাল করে গণতন্ত্র এবং আওয়ামী লীগকে কবর দিয়েছিলেন। তার কন্যা হাসিনা ২৪-এর গণ-অভ্যুত্থানে পালিয়ে আওয়ামী লীগকে দিল্লিতে কবরস্থ করেছে।’

অবিলম্বে জাতীয় নির্বাচনের রুট ম্যাপ ঘোষণা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পতিত ফ্যাসিবাদী সরকারের বিচার দাবিতে বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য চব্বিশের আন্দোলনে এত বিপুলসংখ্যক ছাত্র জীবন দান করেননি।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল, সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদসহ অন্যান্যরা বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com