বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

অপারেশন ডেভিল হান্টে চকরিয়ার আ.লীগের ১৫ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টের অভিযানে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে- পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ডেভিট হান্টের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর বেলাল উদ্দিন (৩৫), মিজবাহ উদ্দিন (২০), মোঃ সোয়াইবুর রহমান (৩৪), জুবাইদুর রহমান মিন্টু (৩৪), মো: রমজান আলী (২৮), নাঈমুল ইসলাম সাগর (৩০), তামিমুল ইসলাম (২৫), আনোয়ার হোসাইন (৫৩), আনোয়ার হোসাইন (৫৩), বেলাল উদ্দিন (৫০), ছরওয়ার কামাল (৪৫), শিব্বির আহমদ (১৯), নুরুল হাকিম প্রকাশ বাবু (২৮), রেজাউল করিম (২৮), রিশাদুল ইসলাম বাবু (২০)। গ্রেফতারকৃত সবাই চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার বাসিন্দা। তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী। চকরিয়া থানার ওসি মো: মনজুর কাদের ভুঁইয়া বলেন, সরকারি সিদ্ধান্তে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গতকাল শনিবার গ্রেপ্তারকৃতদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে। চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের নেতৃত্বে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পর তাকে চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com