সোমবার, ২২ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চকরিয়ায় বদরখালী ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে পারিবারিক ঝগড়ার জেরে ফোরকান প্রকাশ কালুর ছুরিকাঘাতে মো. হোছাইনগীর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সম্পর্কে অভিযুক্ত ফোরকানের আপন চাচা বলে জানা গেছে।

গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ খুনের ঘটনা ঘটে। নিহত মো: হোছাইনগীর (৩৬) বদরখালী ছনুয়াপাড়া ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়। পারিবারিক সূত্রে জানা যায়, হোছাইনগীরের স্ত্রীর সাথে আপন বড় ভাই হাছানগীরের স্ত্রীর ঝগড়া হয়। সেই ঝগড়ার সূত্র ধরে আপন চাচাকে ভাতিজা ফোরকান( প্রকাশ কালু) বদরখালী ফুলতলা ষ্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় ঘটনাস্থলে স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে ফোরকান (প্রকাশ কালু) পালিয়ে যায়।

আহত হোছাইনগীরকে স্থানীয়রা নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখতে পেয়ে ডাক্তার চকরিয়া সরকারি হাসপাতালে তাকে রেফার করেন। তাদের সাথে থাকা একজন জানান, হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুবরণ করেন হোছাইনগীর।এই বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের ভূঁইয়াকে তাৎক্ষণিক অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং অভিযুক্ত ফোরকানকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com