বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

চকরিয়ায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় আঞ্চলিক দুটি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় দুই বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। সড়ক পারাপারের সময় তারা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা খেয়ে গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এবং সকাল ৮টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চড়া পাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদ (৭৫)। স্থানীয়রা জানান- দরবশেকাটা এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাকির আহমদ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এছাড়া বিএমচর এলাকায় জমিতে চাষ দিতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ফকির মোহাম্মদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক মোটরসাইকেলের ধাক্কায় ফকির মোহাম্মদ নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কেউ থানায় অবগত করেনি। এ বিষয়ে জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com