মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

আজ (১২ ফেব্রুয়ারী) বুধবার লোহাগাড়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় পরিচালিত উক্ত অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (লোহাগাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে) ফারিস্তা করিম।

উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।

১. মেসার্স নুরুল কবির ম্যানুফ্যাকচারিং (মার্কা-7.B.M)
তেওয়ারীখীল, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম।
মালিকঃ মোঃ নুরুল কবির।
দণ্ড: ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটাটির চুলার আগুন নিভিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
২. মেসার্স মা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (মার্কা- M.A), চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
মালিকঃ রফিক আহমদ সিকদার
দণ্ড: ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটাটির চুলার আগুন নিভিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
৩. শাহ মজিদিয়া ব্রিকস (মার্কা-N.B.K), রাজঘাটা, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রাম।
মালিকঃ খোরশেদ আলম
দণ্ড: স্কেভেটর দ্বারা ইটভাটাটির চুলা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যগণ, লোহাগাড়া থানার পুলিশ সদস্যগণ লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যগণ ও লোহাগাড়া উপজেলা প্রশাসনের কর্মচারীগণ সার্বিক সহযোগিতা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com