মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে হাতির মরদেহ উদ্ধার রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর একটি বয়স্ক হাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জাধীন ফাঁসিয়খালী বনবিটের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকায় আজ বুধবার সকালে হাতিটির মরদেহ পড়ে থাকার খবর পায় বনবিভাগ। সংরক্ষিত বনাঞ্চলের ভেতর বন্যহাতি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন।
রেঞ্জ কর্মকর্তা মেহরাজ জানান- মারা যাওয়া হাতিটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ সময় হাতিটির শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান- মারা যাওয়া হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর হবে। এটি পুরুষ হাতি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় হাতিটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করা হয়েছে ল্যাবে পাঠানোর জন্য। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে হাতিটি সঠিক কী কারণে মারা যেতে পারে।

প্রশ্নের জবাবে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ বলেন, হাতিটি মারা যাওয়ার পেছেন কোন রহস্য আছে কী-না তা খতিয়ে দেখা হবে। তবে হাতিটি যেখানে মারা পড়েছে সেখানে এবং আশপাশের কোথাও বৈদ্যুতিক বা অন্য কোন ফাঁদ পাতার প্রমাণ পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com