শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

চার ভাটা বন্ধ, মালিককে ১১ লাখ টাকা জরিমানা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা অভিযান চালিয়ে আরো ৪টি ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন, বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় চারটি ইটভাটায় পানি ঢেলে কার্যক্রম বন্ধ করে দেয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। এর আগে যৌথ অভিযানে উপজেলায় ১২টি ভাটা পানি দিয়ে নিভিয়ে দেওয়া ও ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।সোমবারের অভিযানে নিভিয়ে দেওয়া ভাটার মধ্যে রয়েছে এসবিডব্লিও, ফাইভ বিএম, এমবিআই ও ডিবিএম নামক ইটভাটা। ইটভাটার মাটি জোগানে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এই অভিযান চলানো হয় অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

দিনব্যাপী অভিযানে এমবিআই ব্রিকফিল্ডের মালিককে দুই লাখ টাকা, এসবিডব্লিউ ব্রিক ফিল্ড, ফাইভ এমবি ব্রিক ফিল্ড ও ডিবিএম ব্রিক ফিল্ডের মালিককে তিন লাখ করে ৯ লাখ টাকাসহ ৪টি পৃথক মামলায় মোট ১১ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।এ সময় লামা ফায়ার সার্ভিস দল পানি দিয়ে ইটভাটাগুলোর চুল্লির আগুন নিভিয়ে দেয় ও পরে ভ্রাম্যমাণ আদালত ভাটার কার্যক্রম বন্ধ করে দেন।

অভিযানে সহযোগিতা করেন লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, হাইকোর্টের আদেশ ও জেলা প্রশাসনের নির্দেশনায় পরিবেশ রক্ষায় সব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত আছে।

পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com