শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করলো র‍্যাব

মোঃ সেলিম উদ্দিন খান বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে ১৯ জন শ্রমিককে অপহরণ হয়। এ ঘটনায় অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, ৩০ ডিসেম্বর টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে বনকর্মীদের অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরপর অভিযান চালিয়ে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপহৃত শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি দ্রুত উদ্ধার হবে।

ওই বনকর্মীদের কারা অপহরণ করেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুষ্কৃতকারীরা তাদের অপহরণ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com