শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

৪০ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে পাহাড়তলী থানাধীন কাট্টলী জেলেপাড়া সদ্বীপের কলোনীর একটি ভাড়াঘরে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবুল আজাদ।

গ্রেপ্তারকৃতরা হলেন – সুভাষ দাশ (৩৬), কালী চরণ দাশ (৫০), মোঃ নাছির (২৬), আল-আমিন (২৪) এবং ব্রজ গোপাল দাশ (৪০)। তারা পাহাড়তলী থানাধীন কাট্টলী এলাকায় বসবাস করে। ওসি বাবুল আজাদ জানান, শনিবার রাতে ওই এলাকায় কিছু লোক দেশীয় চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লিটার চোলাই মদ ও নগদ ১হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এসব চোলাই মদ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com