সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল আশ্রয়ন প্রকল্পে বসবাস করে ধানের শীষের ভোট চাওয়ায়, নারীর মাথা ফাটালো স্বেচ্ছাসেবকলীগ নেতার ভাই জরিপে নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১টি আসনে ‘হ্যাঁ’ থেকে ‌‌‘না’ ভোট এগিয়ে ২০ বছর পর দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ দুটি আসন পুনরুদ্ধার বিএনপির যে কারণে বিএনপির ‘নিশ্চিত’ আসন বাঁশখালী হাতছাড়া বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিএনপির জয়-বেসরকারিভাবে বিজয়ী যারা ৪৮ নওগাঁ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেন নওগাঁর ছয়টি আসনে মধ্যে ৫ টি আসেন বিএনপি ও একটিতে জামাত প্রার্থী নির্বাচিত পবা-মোহনপুরের মানুষের ভালোবাসায় সিক্ত মিলন চট্টগ্রাম ১৪ আসনে বিজয়ী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে দোকান ও মার্কেট নির্মাণের প্রবণতা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে দোকান ও মার্কেট নির্মাণের প্রবণতা দিন দিন বাড়ছে।

উপজেলার হারবাং, বরইতলি, লক্ষ্যারচরসহ বেশ কয়েকটি স্থানে সওজের জমি দখল করে স্থাপনা গড়ে তুলেছেন একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি। এসব স্থাপনা ভাড়া দিয়ে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন তারা। সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় সওজের জায়গা বালি দিয়ে ভরাট করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি জসিম উদ্দীন ও ডা. রমিজ। জমি ভরাটের বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দীন জানান, তারা চকরিয়া সওজ অফিস থেকে অনুমতি নিয়েই জমি ভরাট করেছেন। এছাড়া সরকারি জমি দখলে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে চকরিয়া সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ দিদারুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “সওজের জমি ভরাটের অনুমতি কাউকে দেওয়া হয়নি। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে জসিম উদ্দীন ও ডা. রমিজকে জায়গা খালি করার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।”স্থানীয় সূত্রে জানা গেছে, সওজের কিছু অসাধু কর্মচারী অর্থের বিনিময়ে দখলদারদের সহযোগিতা করছেন। দীর্ঘদিন ধরে এই চক্রটি সরকারি জমি দখল ও বাণিজ্য চালিয়ে আসছে।উপজেলার সচেতন মহল সওজের জায়গা দখলদারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com