শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

আইনজীবী সাইফুল হত্যা:পুলিশের মামলায় গ্রেপ্তার আরও তিনজন’ এখনো হয়নি হত্যা মামলা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও নিহত আইনজীবী সাইফুল ইসলাম (ইনসেটে)। চট্টগ্রামে গত মঙ্গলবার ইসকনের সাবেক নেতা এবং সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের অনুসারী, আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী ডেপুটি কমিশনার কাজী তারেক আজিজ দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে নতুন করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—বাবলা ধর, সজল শীল ও দুর্লভ। তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রায় ৭২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো হত্যা মামলা দায়ের করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময় অনুসারীদের সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়।পুলিশ এ ঘটনায় ১৪০০ জনকে আসামি করে মোট ৩টি মামলা করেছে। তবে, মামলাগুলো পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, দাঙ্গা-ভাঙচুরের অভিযোগে করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com