মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান

পৃথক দুটি মামলায় খুলনা ৬ এর সাবেক এমপি  রশীদুজ্জামানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

পাইকগাছা প্রতিনিধি: 

পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির পৃথক দুটি  মামলায় খুলনা-৬ আসনের  সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের  ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহষ্পতিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সাদ্দাম হোসেন জানান, ২০২০ সালের ৯ অক্টোবর ও ২০২৪ সালে ২১ আগষ্ট ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির ঘটনা দেখিয়ে সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের নামে মামলা হয়। মামলা সুত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে চলতি বছরের ২৯ আগষ্ট মামলা করে। যার নং ১৪। অপর দিকে ২০২৪ সালে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রিরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের লোকজন তাদেরকে মারপিট করে আহত করে। উক্ত মামলায় রশীদুজ্জামানকে ১ নং আসামী করে ২১ আগষ্ট ছাত্রী ইশিতা এনাম রিতু বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ  ও অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান সাবেক সংসদ সদস্যকে পৃথক দুটি নাশকতা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com