সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

চট্টগ্রাম-মেট্রোপলিটন পুলিশের সিএমপি কোতোয়ালী থানার ওসি পদে রদবদল নতুন ওসি আব্দুল করিম

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানের বদলির পর এবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকেও বদলি করা হয়েছে।

তাকে ডিবি বন্দরে বদলি করে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ এ বদলির আদেশ দেন। তার স্থলে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. আব্দুল করিমকে পদায়ন করা হয়েছে।

কোতোয়ালীতে পদায়ন হওয়া ওসি আবদুল করিম ২০২২ সালের আগস্টে নগর পুলিশের বিশেষ শাখা থেকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পান।

সেখানে এক বছরের মাথায় তাকে আবারো নগর পুলিশের বিশেষ শাখায় নেওয়া হয়।এর আগে আদালতে সংঘর্ষের ঘটনার দিন (২৭ নভেম্বর) রাতে দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে নেওয়া হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে মন্তব্য ছাপায়, যা বিতর্কের সৃষ্টি করে। পরে সিএমপির আপত্তিতে সেই মন্তব্য সরিয়ে নেয় আন্তর্জাতিক গণমাধ্যমটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com