সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না নাজমুল মোস্তফা আমিন

মো:সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। মনে রাখবেন, গত ১৭ বছর হাসিনা সরকারের কর্মকাণ্ডে মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করবেন। আপনারা মানুষের কাছে যাবেন। ভালো কাজ দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করবেন।শনিবার (২৩ নভেম্বর) রাতে দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি ফরেস্ট অফিস এলাকায় বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচির উপর আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুনতি ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি কর্মীসভার আয়োজন করে।নাজমুল মোস্তফা আমিন বলেন, বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন। তারা নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।চুনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, চুনতি ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বেলাল উদ্দিন বাবুল, চুনতি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com