শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযান

প্রেস রিলিজ:

সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে চুরিকৃত মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্য গ্রেফতার।

গত ৪ নভেম্বর ২০২৪ খ্রি. রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ রোডে অবস্থিত একটি ভবনের নিচতলার গ্যারেজ থেকে সিইপিজেডের ক্যামপেক্স বিডি লি. নামক কারখানার কর্মী আনসার উদ্দিনের চুরি যাওয়া ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল গতকাল কক্সবাজার জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে ইপজেড থানা পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে চোরচক্রের চারজন সক্রিয় সদস্যকে।

গতকাল চুরির ঘটনায় মামলা রুজু হওয়ার পর সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বন্দর) মুকুর চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে গতকাল ২৩/১১/২৪ খ্রি. সকাল ১১:৩০টার সময় ইপিজেড থানার একটি আভিযানিক টিম ঘটনার সাক্ষীসহ বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য ও গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়া ১। মোঃ জিয়াউদ্দিন প্রকাশ পিয়ারু (২৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে ২। হাসানুর রহমান ইমন (১৬), ৩। মোঃ রবিউল হাসান হৃদয় (২৬) ও ৪। আবুল হাসেম (৩৫)-কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এই তিনজন আসামি জিয়াউদ্দিনের নিকট থেকে মোটরসাইকেলটি ক্রয় করে ইঞ্জিন ও চেসিস ঘষামাজা করে পরবর্তী ক্রেতার নিকট বিক্রয়ের জন্য প্রস্তুত করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com